বেজসের বিরুদ্ধে মানহানি মামলা

৩ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৩৬  
মানহানি মামলায় জড়ালেন অ্যামাজন প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। তার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেছেন প্রেমিকা লরেন স্যানচেজের ভাই মাইকেল স্যানচেজ। তবে বেজোসের পক্ষ নিয়েছেন লরেন। ভাইয়ের মামলাকে ‘ভিত্তিহীন ও অসত্য’ আখ্যা দিয়েছেন তিনি। মামলায় বেজোসের সঙ্গে প্রেমিকার অন্তরঙ্গ ছবি ও টেক্সট ফাঁসকারী উল্লেখ করে বেজস তার নাম বলে সম্মানহানি করেছেন বলে অভিযোগ করেছেন মাইকেল। মামলার নথিতে তিনি জানিয়েছেন, বেজোসের অভিযোগের কারণে "যথেষ্ট ক্ষতি হয়েছে তার, প্রতিবেশীদের সামনে তার ঘরে তল্লাশী চালিয়েছে এফবিআই"। মাইকেলের মামলায় আরও বলা হয়েছে, ওই ফাঁসের ঘটনা ঘটার সময়ে লরেনের ‘দায়িত্বশীল ভাই ও ব্যবস্থাপকের’ দায়িত্ব পালন করেছেন মাইকেল। পুরো বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি বেজোস।